সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

১৯ শত পিচ ইয়াবাসহ হাতীবান্ধায় ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯শত পিস ইয়াবা ও নগদ তিন লক্ষ উনত্রিশ হাজার একশত নব্বই টাকাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গিমারী ইউনিয়নের পকেট নামক এলাকার আতোয়ার রহমানের বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ভারতের কুচবিহার জেলার গোলনাহাটি এলাকার জসিম উদ্দিন এর পুত্র আলতাব হোসেন কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় বাড়ির মালিক আতোয়ার ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম জানান,ভারতীয় নাগরিকসহ তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক দুই জন আসামি কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আজ দুপুরে আদালতের মাধ্যমে আটক আলতাব হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..