বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে আসামীসহ হেরোইন আটক

শামসুন্নাহার সোহানা চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে নিজস্ব তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট আনুমানিক ভোর ৫ ঘটিকায় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবরী (শান্তিমোড়) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২.৪২০ কেজি হেরোইনসহ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী শান্তিপুর গ্রামের তৈয়মুর এর ছেলে মোঃ মিজানুর রহমান (২৭) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবির জোয়ানরা।
আটককৃত হেরোইনসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..