রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিরিজ বোমা হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

মোহাঃশহিদুল ইসলাম রনি শিবগঞ্জ,প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালিন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে জঙ্গিবাদি গোষ্ঠীর সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ওউপজেলা আওয়ামীলীগের ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামসহ অন্যরা। কর্মসূতিতে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..