রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয় ২০ টি বাড়িঘর।
স্থানীয়রা জানায়, গত ৫ জানুয়ারি উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও বর্তমান চেয়ারম্যান মফিজ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে শেখরা বাজারে ফারুক হোসেনের সমর্থক মাখনকে মারধর করে মফিজ হোসেনের সমর্থকরা। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ভাংচুর করা হয় ২০টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমার লোকজনকে মারধর করার পর এ ঘটনা ঘটেছে। বর্তমান চেয়ারম্যান মফিজের লোকজন আমার লোকের বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..