সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

দেশে ধর্ষণের শিকার নারীকে জেরা করতে আদালতের অনুমতি লাগবে, অনুমোদন মন্ত্রিসভার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন বা জেরা করতে আদালতের অনুমতি লাগবে। এমন বিধান রেখে এভিডেন্স অ্যাক্ট-২০২২ এর সংশোধনীর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ধর্ষণের শিকার নারীকে চরিত্রহীন হিসেবে প্রমাণ করার একটা প্রবণতা থাকে বিরোধী পক্ষের। সেটা রোধ করতে আইনে কারও চারত্রিক বিষয়ে প্রশ্ন তুলতে গেলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে কি না, তা বিবেচনা করবেন আদালত।

এ ছাড়া আইনটির সংশোধনীতে যেকোনো মামলার বিচারে আদালত ডিজিটাল কনটেন্ট, তথ্য-উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে-এমন সুযোগ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আইনটির সংশোধনী আনা প্রয়োজনবোধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল কোর্ট, ডিজিটাল সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। কারণ, এভিডেন্ট অ্যাক্টে এটা ছিল না।

তিনি আরও জানান, মন্ত্রিসভা বৈঠকে ‘গ্রাম আদালত সংশোধন আইন-২০২২’ এরও খসড়ায় অনুমোদন দেওয়া। এ ছাড়া ‘সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা’র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..