রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নীলফামারীর জমি-সংক্রান্ত বিরোধে মামার হাতে ভাগনে খুনের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে (র‌্যাব-১৩)

নীলফামারীর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

নীলফামারীর ডিমলায় জমি-সংক্রান্ত বিরোধে আপন মামার হাতে ভাগনে খুনের ঘটনায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শের আলী ওরফে হানিফ (২২), ফকির উদ্দিন (২৭), সুরিতা বেগম (৪৮) ও মালেকা বেগম (২২)। তারা সবাই জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা।

গত ২০ জুলাই উপজেলার পূর্ব ছাতনাই বালাপাড়া গ্রামে মামার হাতে ভাগনে খুনের এ ঘটনা ঘটে। এরপরই আসামিরা আত্মগোপন করেন।

সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর পানি উন্নয়ন বোর্ডে র‌্যাব-১৩-এর অস্থায়ী সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মহিদুল ইসলাম।

র‌্যাব-১৩ কর্মকর্তা জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মামা শের আলীর সঙ্গে ভাগনে খালেদ মাসুম ও ভগ্নিপতি মনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এ ঘটনায় গত ২০ জুলাই সকালে ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ উভয়কে ডেকে সালিসের মাধ্যমে সমস্যা সমাধান করেন। সালিস শেষে উভয়পক্ষ বাড়ি ফেরার পথে ওই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় পৌঁছালে মামা-ভাগনের মধ্যে পথেই বাগবিতণ্ডা বাধে।এ সময় আব্দুল ওয়াহেদ চৌধুরীর নির্দেশে ফকির উদ্দিনসহ অন্য আসামিরা ভাগনে খালেদ মাসুমকে ঘেরাও করে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে মামা শের আলী লাঠি দিয়ে তার ভাগনে খালেদ মাসুদকে পেছন থেকে মাথায় আঘাত করে। এতে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন খালেদ মাসুদ। পরে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১৩-এর উপ-অধিনায়ক মহিদুল বলেন, ওই ঘটনায় নিহত খালেদ মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করেন। র‌্যাবের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামা শের আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানায় র‌্যাবের ওই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..