রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাগুরা শ্রীপুরে মামা বাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার,

মাগুরা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মাগুরা জেলার শ্রীপুরে উপজেলার সারঙ্গদিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ জুলাই) রাত ১টার দিকে ওই গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে লাবনী আক্তার। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লাবনী আক্তারের বাবা শফিকুল আজম বলেন, এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে সে শ্রীপুর উপজেলার সারঙ্গ দিয়া গ্রামে নানাবাড়িতে ছিল। বুধবার গভীর রাতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, বুধবার রাতে ১টার দিকে নানার বাড়ি থেকে ওড়না প্যাঁচানো অবস্থায় লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..