রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ৫ আসামী গ্রেপ্তার, ৫ জনের, ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নড়াইলের দিঘলিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৫ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন।

ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে দিঘলিয়ায় ভাঙচুর-লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ। গত ১৭ জুলাই লোহাগড়া থানায় মামলা হওয়ার পরে বিকেলে দুজন এবং সোমবার সকালে আরও ৩ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুজন দিঘলিয়া গ্রামের রাসেল মৃধা (৪৫), চরমাউলী গ্রামের কবীর কাজী (৪০), তালবাড়িয়া গ্রামের মো. সাঈদ শেখ (৫৫), বাটিকাবাড়ি গ্রামের রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

এ ছাড়া ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আকাশ সাহাকে শনিবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ৫ দিনের আবেদেনের প্রেক্ষিতে আদালত আকাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৫ জুলাই ফেসবুকে মহানবিকে কটূক্তি ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দিঘলিয়ায় বিক্ষোভ হয়। কয়েকটি বাড়িঘর -দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় আকাশ সাহাকে আসামি করে দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে মামলা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..