রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত খোকসায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘আদালতে সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, জাতীয় সরকার গঠনের আহ্বান

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে স্মৃতি আক্তার (২০) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুন) দুপুরে নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি শেরপুরের নকলা উপজেলার চর মদুয়া গ্রামের মৃত নাদিরুজ্জামানের মেয়ে। তিনি চরপাড়ার সন্ধানী স্পেশালাইজড হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই উপজেলার মো. হযরত আলীর ছেলে মো. সুমন মিয়ার সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সুমন নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমের পাঁচ তলায় একটি মেসে বসবাস করতেন। সম্প্রতি সুমনকে বিয়ে করার জন্য চাপ দেন স্মৃতি। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

ঘটনার আগের দিন (শনিবার) স্মৃতি সন্ধানী হাসপাতালে ডিউটি করতে যান। পরে ওই দিন তিনি আর নিজের বাসায় ফেরেননি। পরে দুপুরে সুমনের রুমে স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখে মেসের অন্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, স্মৃতির গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে সুমন গতকাল (শনিবার) দুপুর থেকে নিখোঁজ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..