শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

নড়াইলে (১২৩৬) পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে অভিযান চালায়। এসময় মহাসড়কের উপর থেকে মো. হাসান শেখকে (১২৩৬) পিস ইয়াবা সহ আটক করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ একজন কে আটক করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..