বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

লালমনিরহাটে ২৫ কেজি গাঁজা প্রাইভেট কার সহ ২ মাদক কারবারি আটক

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার বিশেষ অভিযানে কালিগঞ্জ উপজেলায় ২১ কেজি মাদকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সকালে জেলা ডিবি পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্ব উপজেলার কালীগঞ্জ রুদ্রেশ্বর গ্রামের সিরাজুল মার্কেট এলাকা থেকে এসব মাদকদ্রব্যসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আমিরুল ইসলাম ও সম্রাট হোসেন।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী ডিবি পুলিশ ঘটনাস্থলে প্রাইভেট কারটি আটক করে তল্লাশি চালান। এসময় প্রাইভেট কারের ভিতর থেকে ৬টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে তাদের দুজনকে গ্রেফতার করেন সংস্থাটি। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনে একটি প্রাইভেট কার।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, প্রাইভেট কার থেকে বিশেষ কায়দায় রাখা ৬ ব্যাগ গাঁজা পাওয়া যায়। যার প্রতিটির ওজন ৩ কেজি ৫০০ গ্রাম করে ২১ কেজি গাঁজা ও বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..