বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ।

রূপগঞ্জে নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাহার মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী বুধবার স্কুল থেকে ফিরে পূর্বাচলের সমু মার্কেটের উল্টোপাশের লেক এ গোসল করতে যায়। এ সময় ওই শিক্ষার্থীর প্রতিবেশী আজাহার মিয়া তাকে পানি থেকে জোর করে তুলে নিয়ে লেকের পাশে নির্মাণাধীন একটি চৌবাচ্চায় নিয়ে হাত পা বেধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় আজাহার। পরে র‍্যাবের সহায়তায় সমু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তবে আজাহারের স্ত্রীর দাবি, ব্যবসায়িক দ্বন্দ্ব্যের জেরে তার বৃদ্ধ স্বামীকে ফাঁসিয়েছে শিশুটির পরিবার। এ ঘটনায় ভূক্তভোগীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..