শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

নড়াইলে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচা খুন

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের ভাতিজা ইজাজুল মোল্লার (২৮) ধারালো অস্ত্রের কোপে চাচা রেজাউল ইসলাম পটু মোল্লা (৫৪)খুন হয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুরে জমা-জমিকে কেন্দ্র করে নিজ বাড়িতে চাচাতো ভাই আফজাল মোল্যার ছেলে ভাতিজা ইজাজুল মোল্লার সাথে চাচা রেজাউল ইসলাম পটু মোল্লার কথা কাটাকাটি হয়।
কথাকাটা-কাটির এক পর্যায়ে ভাতিজা ইজাজুল মোল্যা (২৮) ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে চাচা রেজাউল ইসলাম পটু মোল্লাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় স্বজনরা আহত রেজাউল ইসলাম পটু মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল ইসলাম পটু মোল্যা দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে দুইপক্ষের আদালতে মামলা চলে আসছে। এ জমি দখলকে কেন্দ্র করে দু,পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন,দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন ঘটনার সত্য,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, পরিবেশ শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..