রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুুরহাটে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় দুইজন আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাঁপাগাছি গ্রাম থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার দুইজন পলাতক আসামিকে আটক করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। রবিবার (১২ জুন) ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে চাঁপাগাছি গ্রামের দুখা শেখের ছেলে মো. আহম্মেদ শেখ (৫৮) ও পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো.আঃ সালাম (৪৫)।

সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্প, র‌্যাব-৫ কোম্পানির অধিনায়ক মেজর মো.সানরিয়া চৌধুরী বলেন, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পের একটি অভিযান দল চাঁপাগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, তাদের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার রয়েছে।

পরবর্ততে আটককৃত আসামীদের রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..