রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি ,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালুই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ৯ জুন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলার কৌড়ি এলাকার মো.মিলন মোল্লার ছেলে মো.পারভেজ (৩৬), বড় হাপানিয়া এলাকার মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম জামি (২৯) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল রানা (২১)।

ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
হরিররামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, তিন যুবকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..