রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফরিদপুরের পাটক্ষেত থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ফরিদপুর ঃ
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের চৌধুরী কান্দা সদরদী গ্রামের পাটক্ষেতের ভেতর থেকে নূপুর সাহা (২৫) নামের নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কাত্তিক রায়ের স্ত্রী।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার (৮ জুন) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নূপুর সাহা তার কর্মস্থল পৌরসদরের হোগলাডাঙ্গি গ্রামের আদ-দ্বীন এনজিওর কিস্তির টাকা উত্তোলনের জন্য বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার ও অফিসের লোকজন।

তিনি আরও জানান, বুধবার বিকেলে এলাকাবাসী স্থানীয় মামুন সেকের পাটক্ষেতের ভেতরে ওই নারীর অর্ধনগ্ন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছায়। এছাড়া তিনি আরও জানান, তদন্ত না করে প্রকৃত ঘটনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দেখে ধারণা করা যায়, হয়তো ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্বরা।

নিহত নূপুরের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এছাড়াও তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..