বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

ফেসবুকে লাইভ দিযে ছাত্রকে পেটানোর কিশোর গ্যাংসদস্য ডিমলায় আটক

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

লালমনিরহাটে চাঞ্চল্যকর ফেসবুক লাইভে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২ নং আসামী জয়কে নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৮ জুন) সকালে র‍্যাব- ১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (৭ জুন) বিকেলে নীলফামারীর ডিমলা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জয় ওই হাতিবান্ধার কেতকিবাড়ী এলাকার দুলু মিয়ার পুত্র এবং এই মামলার ২ নম্বর আসামী। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গেফতারকৃত কিশোর গ্যাং সদস্য জয় ঘটনার সাথে তার এবং এজহারে উল্লেখিত অন্যান্য সদস্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপর দিকে থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম আসামি হস্তান্তর করা বিষয় টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশে পক্ষ থেকেও অপর আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। আজ বুধবার র ্যাবের হাতে আটক আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..