রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডিমলায় দুর্ঘটনা রোধে হেলমেট পরিধানে অভিযান ও সতর্কীকরণ পথসভা।

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা উত্তম। মোটরবাইকে সড়ক দুর্ঘটনা রোধকল্পে হেলমেটের বিকল্প নেই এই অঙ্গীকার নিয়ে হেলমেট পরিধান অভিযান পরিচালনা করছেন ডিমলা থানা পুলিশ। নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম)”এর দিকনির্দেশনা ও সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ ডোমার সার্কেলের তত্ত্বাবধানে এবং ডিমলা থানা পুলিশের উদ্যোগে গত চার মাস থেকে সপ্তাহে একদিন করে শুরু হয়েছে মোটরবাইক দুর্ঘটনা রোধকল্পে চালকদের সচেতনমূলক হেলমেট পরিধান অভিযান ও সচেতনতামূলক পথসভা।

এই অভিযানের অংশ হিসেবে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই আখতারুজ্জামান, এসআই আবুল কালাম, এসআই জয়ন্ত কুমার রায় অভিযানে অংশগ্রহণ করেন। বিজয় চত্বর, ডিমলা-ডালিয়া তেপধি, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন স্পটে মোটরবাইক চালক সঙ্গে সঙ্গীকে হেলমেট পরিধানের উপকারিতা সড়কে দুর্ঘটনা অনেকাংশে লাঘব হয় এই প্রতিপাদ্য নিয়ে সচেতনমূলক হেলমেট পরিধানের কার্যক্রম পরিচালনা করছে। হেলমেট বিহীন বাইকের চালকদের তাৎক্ষণিক ধরে লঘু শাস্তি হিসেবে স্বল্পমূল্যে হেলমেট-এর জরিমানা করে সঙ্গে সঙ্গে বাইক চালকদের হেলমেটের ব্যবস্থা করানো হচ্ছে। আর যাদের মাথায় হেলমেট নেই, তাদেরকে হেলমেট এর উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান জানান, বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে সড়ক দুর্ঘটনায় অনেকাংশে রোধ হয়। শরীর পঙ্গুত্ব হলেও জীবন বাঁচে। জীবন বাঁচানোর জন্য হেলমেট এর বিকল্প নাই। বাইক চালকদের সচেতন করতে এ কার্যক্রম সারা মাস চলবে বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..