বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসার মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আবদুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৮ জুন) সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন পাশ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ দেখে পাশ্ববর্তী পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বারীকে হত্যা করা হয়েছে।

আবদুল বারির মরদেহ।
গুলশান বিভাগ পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। ধারণা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। পরে তিনি বাঁচার জন্য পানিতে নেমে পড়েন। কারণ তার জামা কাপড় ভেজা ছিল। পরে বারী আবার লেকপাড়ে উঠে আসলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়।

মরদেহের পাশ থেকে এ সময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়। বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদরে। তিনি ঢাকায় মহাখালীতে থাকতেন। তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল গুলশান থানার ওসি, এসি, এডিসি এবং ডিবি ডিসি মশিউর পরিদর্শন করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..