বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া কলেজের শিক্ষকের কবজি কেটে বিচ্ছিন্ন করায় গ্রেপ্তার ৭ সন্ত্রাসী

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে বাশঁগ্রাম আলাউদ্দীন আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার আলোচিত ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৪ জুন) কুষ্টিয়ার র‍্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডর ইলিয়াস খান জানান, কলেজ শিক্ষকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলার আসামিদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গত শুক্রবার (৩ জুন) রাতে র‍্যাব-১২ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সম্মিলিত অভিযানে বিভিন্নস্থান থেকে ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই ওই শিক্ষকের গ্রাম কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোশারফ হোসেন মশা (২৬), নাজিম উদ্দিন (২৭), সামাদ (২৭), মুহাইমেন হোসেন (২৭), হালিম (৪০), পলাশ (২৩) ও মুকুল (৪২)।

গ্রেপ্তারের সময় পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৩১ মে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালির বাশঁগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন (৫২) নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। বেলা ২টার দিকে বংশীতলা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা কয়েকজন সন্ত্রাসী ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে।

ঘটনার পরদিন তোফাজ্জেল হোসেনের ছেলে নাজমুছ সাকিব কুষ্টিয়া মডেল খানায় ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। হাসপাতালে চিকিৎসায় তোফাজ্জেলের হাত জোড়া দেওয়া সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..