শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

এক কোটি মানুষকে করোনার বুস্টার ডোজ দিচ্ছে ৮৫ হাজার কর্মী।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি,
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

টিকা কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন
করোনাভাইরাসের ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। সারাদেশের ১৬ হাজার ৬৫০ টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরো ভাল রাখতে চাই। এসময় টিকা গ্রহণকারীদের তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..