সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

গাইবান্ধা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল

হযরত বেল্লাল সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুধর্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার বাজারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় রামজীবন ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল সমান থাকায় টাইব্রেকারে ৪-৫ গোলে রামজীবনকে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, পৌন কাউন্সিলর জামিউল ইসলাম জমু, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ। টুর্মেণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..