রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

হাবিবুর রহমান পলাশ, সাতক্ষীরা
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান পলাশ : অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই দশটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে।

শুরুতেই সাতক্ষীরা শহরের আল আকসা হাসপাতালে অভিযান করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের দলটি। হাসপাতালটির নিবন্ধন না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট সজীব তালুকদার।

এরপর বিসমিল্লাহ্ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুই হাজার টাকা জরিমানাসহ সেটির কার্যক্রমও বন্ধ ঘোষনা করা হয়। খুলনা রোড মোড় এলাকার কৃষ্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট। এরপর সোনালী ডায়াগনস্টিক সেন্টারও বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। রোববার (২৯ মে) অভিযান চালিয়ে ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। একটিকে জরিমানা করা হয়েছে। আজকের মত অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..