বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

রাজশাহীর গুদামে মিলল ২৪ হাজার লিটার সয়াবিন তেল,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৯ মে, ২০২২

রাজশাহী
বাগমারায় গুদামে মজুত করে রাখা ২৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাহেরপুর বাজারপাড়া গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম স্বপন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গোপনে সংবাদ পেয়ে রাতে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গুদামটি থেকে ১০০ ব্যারেলে ২৪ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। কিন্তু ব্যবসায়ী স্বপন তেল মজুতের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেই তেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বাগমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..