মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

কালিয়া অভিমানে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে গৃহবধূ জেসমিন বেগম(২৫) স্বামীর পরিবারের স্বীকৃতি না পাওয়ার অভিমানে বিষ পানে আত্মহত্যা!

এ ব্যাপারে স্বজনদের নিকট জানতে চাওয়া হলে নিহতের বোন সালমা বেগম ,দৈনিক সংগ্রাম প্রতিদিনকে বলেন। আজ থেকে ৩ মাস আগে মহাজন উত্তরপাড়া গ্রামের মৃত; বজলার রহমান মোল্যার মেয়ে নিহত জেসমিন বেগম(২৫) এর সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে একই গ্রামের রিয়াজ খানের ছেলে মনির খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়!এছাড়া বিয়ের পর থেকে ্স্বামীর পরিবারের কেউই তার বোন জেসমিন বেগমের সাথে যোগাযোগ করেনি! বোন সালমা বেগম আরো বলেন বিয়ের পরে নিহত জেসমিন বেগমের শশুর শাশুড়ী তাদের প্রেমের সম্পর্কের বিয়ে মেনে নেয়নি!
আর এই ক্ষোভের কারণে অভিমান করে আজ ২৪শে মার্চ বৃহস্পতিবার বিকালে আনুমানিক ৫ টার সময় জেসমিন বেগম বিষপান করে। তাৎক্ষনিক তাকে চিকিৎসার উদ্দেশ্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় অত:পর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অল্প কিছুক্ষণের মধ্যে আনুমানিক সন্ধ্যা ৭টার সময় মৃত্যু বরণ করে!

নিহতের স্বজনরা এই মৃত্যুর জন্য নিহত জেসমিন বেগমের স্বামী মনির খান এবং স্বামীর পরিবারের গার্ডিয়ানদের দায়ী করছেন!
নিহত জেসমিন বেগমের লাশ ময়না তদন্তের জন্য লোহাগড়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে!

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..