বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

দেশে টিকার জন্য যে টাকা খরচ হয়েছে জানালেন:স্বাস্থ্যমন্ত্রী

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে টিকা দিতে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা শুরুতেই পর্যাপ্ত টিকা কিনেছি। উপহার হিসেবেও অনেক টিকা পেয়েছি। টিকা কেনা, সংরক্ষণ ও ব্যবস্থায় আমাদের খরচ ৪০ হাজার কোটি টাকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও বলেন, টিকা কার্যক্রমের মাধ্যমে আমরা করোনাভাইরাস মোকাবিলা করতে পেরেছি। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হিসেবে অবস্থান করছে। প্রধানমন্ত্রীর গাইডলাইনে আমরা কাজ করেছি। করোনাভাইরাসে এখনও আমরা মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছি।

কিডনি রোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা কত চিন্তায় থাকি। অথচ কিডনিতে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ যাচ্ছে, ক্যান্সারে দিনে ২-৩শ মানুষ মারা যাচ্ছে সেগুলি নিয়ে আমরা খুব বেশি সচেতন থাকিনা। এই রোগগুলো নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..