বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার মুলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়ায় ১২নং কাশিপুর ইউনিয়নে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার অভিযুক্ত কবির শেখ (৩০) কে আদালতে সোর্পদ করা হয়েছে। ওই অভিযুক্ত ব্যক্তি উপজেলার বাহিরপাড়া গ্রামের কওছার শেখ (মান্দার) এর ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে কবির শেখ ও অজ্ঞাত আরো ৩ জন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে ইজিবাইক যোগে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোক-জন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে কবির শেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ঘটনার মূল হোতা আসামী কবির শেখ কে রাতে উপজেলার এড়েন্দা বাজার থেকে (এস আই) কামরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কবির শেখ কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..