রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইল লেগুনার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

স্টাফ রিপোর্টারঃনড়াইলঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের বকতিয়ার কাজীর ছেলে।লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় লেগুনার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালক মামুন কাজীর(২৬)

মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে কাজ শেষে মোটরসাইকেল চালক মামুন ও তার বন্ধু শাকিল শেখ বাড়ি ফিরছিল। তারা যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে সাইড দিতে গিয়ে অপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লেগুনা মামুনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মামুন গুরুতর আহত হয়।

এলাকাবাসী গুরুতর আহত মামুন ও শাকিলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।

অপর আহত শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..