রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

যশোর বেনাপোলে গাঁজা সহ আটক-৩

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালীয়া গ্রাম থেকে রবিবার (২৩ জানুয়ারী) সকালে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলো, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী
পারভীন বেগম (৩৫), কোতয়ালী থানার
বসুন্দিয়া (সদুল্লাহপুর) গ্রামের আঃ গফ্ফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তর পাড়ার মৃতঃ আফছার মোড়লের ছেলে আনিচুর রহমান (৪৮)।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ রোকানুজ্জামানা সহ এএসআই(নিঃ) সিকদার মাসুম পারভেজ নেতৃত্বে একটি চৌকস টিম অদ্য ২৩/০১/২০২২ খ্রিঃ ০৮.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালীয়া গ্রামস্থ বোয়ালিয়া মোড়ে মোঃ জাকির হোসেন এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..