বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

মঙ্গলবার লোহাগড়ায় সেনা প্রধান আসছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নড়াইলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহম্মদ লোহাগড়ায় আসছেন।

সেনা সদর দপ্তরের এএফডি’র তথ্য মোতাবেক,মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সেনাবাহিনীর প্রধান এস এম শফি উদ্দিন আহম্মদ হেলিকপ্টারযোগে লোহাগড়ার উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন।

এরপর তিনি করফা গ্রামে তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক এস এম রোকন উদ্দিন আহম্মদের নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন।

কম্বল বিতরণ শেষে সেনা বাহিনীর প্রধান এস এম শফি উদ্দিন আহম্মদ স্প্রীডবোটযোগে মধুমতি নদীর করফা ঘাট থেকে কালনা রেলওয়ে সেতু নির্মাণ কাজ পরিদর্শন করবেন।

কালনা রেলওয়ে সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সেনা প্রধান দুপুরে শহরের লোহাগড়াস্থ মধুমতি আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করবেন।

এরপর তিনি সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে লক্ষ্মীপাশা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম ( মোল্লার মাঠ) থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন ।

এদিকে সেনাবাহিনীর প্রধান এস এম শফি উদ্দিন আহম্মদের আগমণকে ঘিরে দু’দিন আগেই সেনাবাহিনী লোহাগড়া শহর, করফা,কালনাসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সমগ্র এলাকা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..