রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

প্রধান নির্বাচন কমিশনার সহ(সিইসি)ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন:হাইকোর্ট

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। প্রশিকার সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদের রাজনৈতিক দল,ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এর নিবন্ধন পুনর্বহাল না করা ও মনোনীত প্রার্থীদের মনোনয়ন বাতিল করায় এ রুল জারি করা হয়েছে।

রুলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ ছয়জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

রোববার (২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে জারি করা হয় এ রুল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তিনি বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনের সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির আট ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য আবেদন করেন নির্বাচন কমিশনে। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও চট্টগ্রামের ডিসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি রুল জারি করেন হাইকোর্ট।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..