সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় বই ব্যবসায়ী নিহত,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় বই ব্যবসায়ী নিহত

নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ঢাকা বাংলা বাজারের বই ব্যবসায়ী হাসান পারভেজ (৪৪) নিহত হয়েছেন। এ সময় তার প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়া গুরুতর আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় লোহাগড়াÑ কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ঢাকা বাংলাবাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌচ্ছালে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা দুইজন গুরুত্বর আহত হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায়। মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..