বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

রাজশাহী মালোপাড়া, এসআই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় স্ত্রী আটক।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

রাজশাহীতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিন এর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী।

এঘটনায় ইফতেখার আল-আমিন এর স্ত্রী রুপসী দেওয়ানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসাতে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানান গেছে, বিকেলে এসআই ইফতেখার আল-আমিন ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে নেয়া হয় অপারেশন থিয়েটারে।

হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, রোগীর অবস্থা ভালো না। তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়ার প্রস্তুতি চলছে।

রুপসী দেওয়ান এর দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এঘটনা ঘটিয়েছেন।

বোয়ালিয়া থানা পুলিশ ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানান, রুপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বতর্মানে তিনি পুলিশী হেফাজতে রয়েছেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..