বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

সিলেটে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় কোর্ট ইন্সপেক্টর ধরা পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

সিলেটে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় কোর্ট ইন্সপেক্টর
সিলেট আদালতপাড়ায় নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

পুলিশ সুত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢুকে আলো জ্বালালে, ছুটিতে থাকা এক নারী কনস্টেবল ও প্রদীপ দাসকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে আদালতের দায়িত্বশীল সহকারী পুলিশ কমিশনার তদন্তে গিয়ে এর সত্যতা পান। তার তদন্তের প্রেক্ষিতে ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজ করে পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ওই নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..