সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বেনাপোলে ফেনসিডিলসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার সময় দুধের ড্রামে ভরে ফেনসিডিল পাচারের সময় জাকারিয়া (২৪) নামে এক জনকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।আটক জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়ার দাদপুর গ্রামের মোকাদ্দেশ মোল্যা ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্য ছিল পুলিশের কাছে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংগীয় অফিসার নিয়ে কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে প্লাষ্টিকের একটি ড্রাম সহ সন্দেহজনক জাকারিয়াকে আটক করে। পরে ড্রামের ভিতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..