সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করল গ্রীন ভয়েস।

মোঃ তরিকুল ইসলাম (রাতুল)
  • আপলোডের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

আজ ক ইউনিট এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো দেশের বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশন।
গ্রীন ভয়েস

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র বন্ধুরা ভর্তি পরীক্ষায় অভিবাবকদের তথ্য দিয়ে রুম খুঁজে দিতে সহযোগীতা করছেন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। ক ইউনিটের পরীক্ষা ১লা অক্টোবর, খ ইউনিটের পরীক্ষা ২রা অক্টোবর, গ ইউনিটের পরীক্ষা ২২শে অক্টোবর, ঘ ইউনিট ২৩শে অক্টোবর এবং চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ই অক্টোবর। ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা।
এই সময় গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বললে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (২০২০-২০২১) সেশনে গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে! এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। এই সময় তিনি আরও বলেন দেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তথ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদের গ্রীন ভয়েস বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন…
আব্দুল কাদের জিলানী -০১৬৪৪৮৯৪৯৬৪
ফাতেহা শারমিন এ্যানি -০১৭২০০৯৮২৫৭
ইমদাদুল আজাদ-০১৫৬৮১৮০৬০৯
মোঃ নাসিম-০১৭৯০৮৪৫৪৭৫
সোহানা খাতুন-০১৮২৯১৩০৩৫৩

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..