মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

লোহাগড়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু।।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ছামিত নামে দুই বছরের এক শিশুর মৃতু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছামিত কামঠানা গ্রামের মোঃ রব্বানী শেখের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির মা দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু ছামিত বাড়ির উঠানে খেলা করছিলো। মা কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে ছামিতকে ভাসতে দেখেন। তখন মৃতবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনরা। এ ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়নি বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..