রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কলেজের নাম থেকে বিশ্ববিদ্যালয় সরানোর নির্দেশ।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ থাকলে তা ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে নিজেদের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

আদেশে অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ জুড়ে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি সাইনবোর্ড, ব্যানার, প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থি।

প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি বাদ দিয়ে তা জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতেও বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..