রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরার এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর টিকেট গ্রামের নদী সংলগ্ন একটি বাগান থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

ওই ছাত্রীর এক স্বজন জানান, সে ও তার ছোট বোন প্রতিদিন সন্ধ্যায় নদী পার হয়ে গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত। গতকাল সন্ধ্যায় তার ছোট বোন আগে পড়তে যায়। কিছুক্ষণ পর সে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

গত রাত ৯ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ছোট বোন তার মাকে জানায়, বড় বোন পড়তে যায়নি। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। গভীর রাত পর্যন্ত আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে আজ সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ের একটি বাগানে ওই ছাত্রীর লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, ওই স্কুল ছাত্রীর পরনের জামা ছেঁড়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..