সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

কুষ্টিয়ার মায়ের সঙ্গে অভিমান করে ছাত্রী আত্মহত্যা।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে অভিমান করে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামে রোববার ভোরে মেয়েটি তার মামাবাড়িতে থাকাকালীন এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত রাফিজা খাতুন (২০) উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাফিজা খাতুন শনিবার কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট থেকে সন্ধ্যার পর বাড়িতে ফিরলে তার মা বকাবকি করে।এতে তিনি রাগ করে পার্শ্ববর্তী মামারবাড়িতে চলে যায়।

রাতের কোনো এক ভাগে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রোববার ভোড়ে তার মামি তাকে ডাকাডাকি করে ঘর না খুললে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..