মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

বোয়ালমারীতে দেশী অস্ত্র জমা দিলেন শান্তির শপথে গ্রামবাসী।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বোয়ালমারীতে দেশী অস্ত্র জমা দিলেন শান্তির শপথে গ্রামবাসী।

ফরিদপুরের বোয়ালমারীতে বিরোধ ছেড়ে শান্তির শপথ নিয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। এ সময় ঢাল-শরকি, কাতরা, বল্লম, চাইনিজ কুঁড়াল, টেঁটাসহ শতাধিক দেশীয় অস্ত্র জমা দেন তারা।

রোববার (২৯ আগস্ট) উপজেলার চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বোয়ালমারী থানার ৪নং বিট ঘোষপুর ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করা হয়।

পুলিশ জানায়, ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা এলাকায় দীর্ঘদিনের বিরোধে ঘোষপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া ও সাবেক সেনা সদস্য কাজী রফিউদ্দিনের গ্রুপ ঢাল-শরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। এতে উভয়পক্ষের অনেকেই আহত, পঙ্গুর পাশাপাশি অসংখ্য মামলায় জড়িয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং উপপরিদর্শক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপারের উপস্থিতিতে চান মিয়া এবং কাজী রফিউদ্দিন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র জমা দেয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..