বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

পাবনায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

২৫ আগস্ট, ২০২১,
পাবনায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হামচিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলঅকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়ে হামচিয়াপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত প্রায় এক বছর ধরে প্রতিবেশী জামাত আলীর ছেলে নিহাদ হোসেন (১৮) ঐ ছাত্রীকে স্কুলে যাওয়া আসা এবং বাড়ীতে এসে উত্ত্যক্ত করে আসছিলো। বাধ্য হয়ে তারা মেয়েকে নানীর বাড়ি পাঠিয়ে দেন। সম্প্রতি স্কুলের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য সে বাড়িতে আসে।

বুধবার দুপুরে মেয়েটির রিক্সাচালক বাবা ও মা বাড়ির বাইরে থাকার সুযোগে নিহাদ ঐ স্কুলছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করে মেয়েটির বাবা মা। বাড়িতে ফিরে মেয়েকে ঘরের মেঝেতে সঙ্গাহীন রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..