রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঝিনাইদহের যুবকের গুলিবিদ্ধ লাশ ও গুলির খোসা উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে।
মরদেহের পাশে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া যায়।সোমবার সকাল নয়টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শুড়া এলাকার মাঠের দোলখালী খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তার শরীরে শার্ট ও প্যান্ট রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিখিলকুমার হালদার জানান, পৌরসভা এলাকার একেবারে সীমান্তে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য দোলখালীর মাঠে যাওয়ার পথে একটি ব্রিজের ওপর অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..