রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

গণটিকা কার্যক্রম বন্ধ, রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক,

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

গণটিকা কার্যক্রম বন্ধ,
রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক,

আজ (২৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই কার্যক্রম আর হবে না। সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে। যখন যত টিকা আসবে সেটা শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে।

সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। প্রথম ডোজ দেওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা সে বিষয়েও ‘ভাবা হচ্ছে’ বলেও জানান মন্ত্রী।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‘এ মাসে কিছু (টিকা) আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।’ এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..