রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফুর রহমান রঞ্জু গ্রেপ্তার।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

তার নাম আরিফুর রহমান রঞ্জু। তিনি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আরিফুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে যান ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে। চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা।

বেলা সাড়ে ১১টার দিকে পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে আরিফুর রহমানের নেতৃত্বে গাড়িবহরে হামলা চালানো হয়।
হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করেন ও বোমা নিক্ষেপ করেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শেখ হাসিনা। এ সময় গাড়িবহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০-৭৫ জনকে আসামি করা হয়।এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এ মামলায় ৫০ জনের দণ্ড দেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও আরিফুর রহমানসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে সাজা হয়। বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..