বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

ডিএমপির পাঁচ থানার ওসিকে বদলি

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে অফিসার ইনচার্জ শাহজাহানপুর থানায়, প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানায়, শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে অফিসার ইনচার্জ রামপুরা থানায়, চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে অফিসার ইনচার্জ ওয়ারী থানায় ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগে, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগে ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..