সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নড়াইল সদর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই শিশুর মা গত শনিবার (৩ অক্টোবর) সকালে অসুস্থ বড় মেয়েকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করতে যান। এ সময় ৭ বছরের মেয়েকে বাড়িতে রেখে যান তিনি। শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।

এজাহারে বলা হয়, শনিবার বেলা ৩টার দিকে শিশুটির মা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মেয়েকে ঘরের ভেতর অন্ধকার অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখেন। পরে মেয়েকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেও সে তখন কোনো উত্তর দেয়নি।

মায়ের কাছে ঘটনার কথা জানায় শিশু
পরদিন রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটিকে একান্তে নিয়ে তার মা বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশু তার চাচার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে এবং জানায়, শনিবার সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে।

এরপর রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..