রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

লিটন রেজা, স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনির (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উসমানের মরদেহ দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহটি দেখতে পান তারা। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ছিলেন তিনি। তবে লুঙ্গিটি কাছা দেওয়া ছিল (লুঙ্গির নিচের অংশ কুঁচকে কোমর পর্যন্ত গুঁজে ছোট করা)। মরদেহের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও ছিল। অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।  উসমান পেশায় দিনমজুর ছিলেন।
বোন আছিয়া জানান, ওসমান ঘরে একা থাকতেন। তার স্ত্রী সৌদিআরব এবং দুই সন্তান নানা বাড়িতে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন তিনি।
এদিকে, স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে চা পান করতেও দেখেছেন অনেকে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে উসমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..