রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
​এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাপী বেগম নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে নজরুল ইসলাম খানের পরিবারের বিরোধ তৈরি হয়। শুক্রবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা এসে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে নজরুল ইসলামকে বেধড়ক মারধর ও মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
​নিহতের মেয়ে রুনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামান্য বিরোধের জেরে প্রতিবেশীরা আমার বাবার ওপর হামলা চালায়। তারা বেধড়ক পিটিয়ে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ও সুষ্ঠু বিচার চাই।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।”
​এদিকে ঘটনার খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..