কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১:৪৫ ঘটিকায় খোকসা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোশারফ হোসেন -এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার জয়ন্তীহাজরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ৮নং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাঃ মাহাতাব উদ্দিন (৫২), পিতা- মৃত তেজারত আলী মন্ডল, গ্রাম: উত্তর শ্যামপুর; এবং খোকসা থানা যুবলীগের সদস্য ও ৯নং ওয়ার্ড কমলাপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান জোয়াদ্দার (৬০), পিতা- আবুল হোসেন জোয়াদ্দার, গ্রাম: কমলাপুর দক্ষিণপাড়া। উভয়ের বাড়ি খোকসা থানা এলাকায়।
খোকসা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..